বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৪৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

আসন্ন ইউপি নির্বাচনে পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীরাই মনোনয়ন পাবে: প্রধানমন্ত্রী

logoকামাল হোসেনশনিবার, ৯ অক্টোবর ২০২১, রাত ৯:৪০ সময় 0759
আসন্ন ইউপি নির্বাচনে পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীরাই মনোনয়ন পাবে: প্রধানমন্ত্রী

আসন্ন ইউপি নির্বাচনে পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীরাই মনোনয়ন পাবে: প্রধানমন্ত্রী

কামাল হোসেন:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীদেরই দলীয় মনোনয়ন দেবে আওয়ামী লীগ। দুর্নীতি ও অপকর্মে জড়িত প্রার্থীরা দলের মনোনয়নের জন্য বিবেচিত হবেন না। এমনকি বর্তমান চেয়ারম্যানদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ থাকলেও তারা দলীয় মনোনয়ন পাবেন না।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি বৈঠকে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা দলের এমন সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন বলে বৈঠক সূত্র জানায়। তিনি জানান, বিতর্কিত ও অনুপ্রবেশকারী কেউ স্থানীয় সরকারসহ কোনো পর্যায়ের নির্বাচনেই দলীয় মনোনয়ন পাবেন না।   
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনসহ দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ এবং ১০টি পৌরসভা ও দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী বাছাই করতেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের তিন দিনব্যাপী এই বৈঠক। শুক্রবার দ্বিতীয় দিনের বৈঠকে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান পদের প্রার্থীদের নিয়ে আলোচনা হয়েছে। তবে বিকেল ৪টা থেকে প্রায় ছয় ঘণ্টার বৈঠকেও এই তিন বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি।


এই অবস্থায় এই তিন বিভাগের ইউনিয়ন পরিষদের মনোনয়ন বোর্ডের বৈঠক শনিবার বিকেল ৪টা পর্যন্ত মূলতবি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রথম দিনের বৈঠকে সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন এবং ১০টি পৌরসভা ও দুইটি উপজেলা পরিষদ ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। এ ছাড়া প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত থাকা আরও দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীও চূড়ান্ত হয়।
শুক্রবারের বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া জানান, আজকের মূলতবি বৈঠক শেষে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীদের নাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতা জানিয়েছেন, দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজের পাশাপাশি জনপ্রিয়তা, যোগ্যতা ও জয়লাভের সম্ভাবনার চুলচেরা বিশ্নেষণও করা হচ্ছে। বিশেষ করে সংশ্নিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কোনো অনিয়ম ও অপকর্মের অভিযোগ আছে কিনা- সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আগে থেকেই সিদ্ধান্ত আছে, বিদ্রোহী প্রার্থীরা এমনকি বর্তমান চেয়ারম্যান হলেও অথবা জনপ্রিয়তা থাকলেও কোনো অবস্থায়ই দলীয় মনোনয়ন পাবেন না। আর প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে মনোনয়নপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দলীয় জরিপে প্রাপ্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ করা হবে। এসব ইউপিতে ৪ হাজার ৪৫৮ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। মনোনয়ন বোর্ডের বৈঠকের মাধ্যমে বিভাগওয়ারি ইউনিয়ন পরিষদের প্রার্থী চূড়ান্ত করে একসঙ্গে ঘোষণা করছে ক্ষমতাসীন দলটি।

বিষয়- স্থাণীয় সরকার মন্ত্রনালয় নির্বাচন খবরের সময় ডেস্ক, ঘোষনা

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর